ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ঝিনাইদহে ফেইসবুকে ইসলাম ধর্ম বিদ্বেষী পোস্ট করায় ক্ষোভের স্বীকার হলো এম,এ,সাইদ

মোঃ ফজলুল কবির গামা
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৪৭ বার পঠিত

ঝিনাইদহে ফেইসবুকে ইসলাম ধর্ম বিদ্বেষী পোস্ট করায় গ্রেফতার করা হলো এম.এ সাইদ,গুরুজী জ্যোতিষ সাইদ (৬৭), পিতা-মৃত শফি উদ্দিন,সাং-কাঞ্চনপুর উত্তরপাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ। তার পাগলাকানাইস্থ “রাশিচক্র ও খানকায়ী সেফা কার্যালয়” নামক অফিস থেকে তার নিজ নামেও ফেইসবুক আইডি “Guruji Jotish Sayed” থেকে ইসলাম ধর্ম বিদ্বেষী একটি পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এম,এ সাইদ, জ্যোতিষ সাঈদের এর প্রদানকিত পোস্টটি মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে এম,এ, সাইদের রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয়ে স্থানীয় আলেম- ওলামগণ ভাঙচুর করে এবং রাস্তায় অগ্নিযোগ করে এম,এ,সাঈদকে গ্রেফতারের জন্য বিক্ষোভ মিছিল করে।
বিষয়টি পুলিশ সুপার, ঝিনাইদহের গোচরীভূত হলে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে দ্রুত অপরাধীকে গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদাহ ও ঝিনাইদহ সদর থানা পুলিশকে নির্দেশ করেন।
তৎপ্রেক্ষিতে পুলিশ সুপার, ঝিনাইদহের দিক-নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই (নিঃ) মোঃ খালিদ হাসান,বিপিএম,এসআই (নিঃ) মোঃ ইকলাছুর রহমান ও ঝিনাইদহ সদর থানার এসআই (নিঃ) মোঃ রোকনুজ্জামান সহ একটি চৌকোস টিম এবং সিটিটিসি, ডিএমপি, ঢাকার যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন জামসিং এলাকা থেকে আসামি এম,এ,সাইদকে অদ্য ০৫.০৫.২৫ ইং তারিখ রাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোঃ ইসমাইল হোসেন বেলালী (৩৬), পিতা-মৃত বাবর আলী মোল্লা, সাং- গয়েশপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঝিনাইদহ থানার মামলা নং-১১, তারিখ ০৫/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-২৯৫(ক)/২৯৮/৫০৬/(২) পেনাল কোড। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
আরও পড়ুন:




















