ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

টঙ্গীতে দুপক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

মৃণাল চৌধুরী সৈকত

গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন গ্রীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডিস্থ গ্রীন লাইফ হাসপাতালে হাসিবের মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রীন ইউনিভার্সিটির ছাত্র।
আহতরা হলেন- স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫), মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত পাগার এলাকার আয়াত আলীর ছেলে যোবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ধানমন্ডিস্থ গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত জোবায়ের হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেফতার আছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

ফুলবাড়ীতে উপজেলা বিএনপির কমিটি নিয়ে বিতর্ক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

টঙ্গীতে দুপক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬