ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬
৫২ বিজিবি'র অভিযান

ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

তিমির বণিক, মৌলভীবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৬০ বার পঠিত
তিমির বণিক, মৌলভীবাজার: মঙ্গলবার ১৬ই ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি’র) একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ১০ কিঃ মিঃ এবং জুড়ী বিওপি হতে ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জুড়ী-কুলাউড়া সড়কের তেতুলতলা নামক স্থান হতে একটি ট্রাক তল্লাশি করে উপরের অংশে বাংলাদেশী চাল এবং চালের নিচে ভারতীয় জিরা দেখতে পায়। এ সময় ট্রাক চালকের নিকট উক্ত মালামালের বৈধ কাগজপত্র না থাকায় টহল দল ১৩৫ বস্তা ৪০৫০ কেজি ভারতীয় জিরা ১০৫ বস্তা ৫২৫০ কেজি চাল, একটি মোবাইল ফোন এবং ট্রাকসহ চালককে আটক করা হয়। আটককৃত মালামালে  সিজার মুল্য এক কোটি পনের লক্ষ পনের হাজার টাকা। আসামি ফরহাদ উদ্দিন (২৫), সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে। বিষয়ে আসামির বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন,৫২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৫২ বিজিবি'র অভিযান

ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫