ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

ডাঃ আবেদ আলী সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর) :
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১২৭ বার পঠিত

স্বাধীনতাত্তোর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী শেরপুর জেলার পশ্চিমাঞ্চলের তৎকালীন একমাত্র রেজিস্টার্ড চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক এবং ১১নং চরপুটিমারি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও ভাষা সৈনিক আলহাজ্ব ডাঃ আবেদ আলী সাহেব। ১৯২৭ সালের ১০ মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ২০২০ সালের ১৫ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ১৫ ডিসেম্বর ২০২৫ তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৪৯ সালে শেরপুর ভিক্টোরিয়া একাডেমি থেকে মেট্রিকুলেশন, ১৯৫২ সালে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে আইএসসি, ১৯৫৮ সালে ময়মনসিংহ নাসিরাবাদ মেডিকেল ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সাথে এলএমসি পাশ করেন এবং ১৯৭৫ সালে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল থেকে চিকিৎসক সনদ লাভ করেন। তিনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের সাবেক ছাত্রনেতা ও ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক (১৯৫২-৫৩) ছিলেন এবং তৎকালীন ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ময়মনসিংহ নাসিরাবাদ মেডিকেল ইনস্টিটিউট ছাত্র সংসদের পর পর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তৎকালীন মেডিকেল ইনস্টিটিউট থেকে ডিগ্রি প্রাপ্তদের বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের সনদ প্রাপ্ত বিষয়টি উপস্থাপন করেন এবং মেডিকেল ইনস্টিটিউট থেকে ডিগ্রি প্রাপ্তদের বাংলাদেশ মেডিকেল কাউন্সিল চিকিৎসক সনদ প্রদান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। জামালপুর জেলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক ছিলেন। ডাঃ আবেদ আলী স্মৃতি সাতগ্রাম ঈদগাহ মাঠের ১৯৭৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। কড়ইতলা দাখিল মাদ্রাসা এবং পেচার চর এবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন (১৯৫৩-৫৪) শিক্ষকতা করেন। তাঁর সাত সন্তানের মধ্যে জৈষ্ঠ্য পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. শহীদ মোতাহার হোসেন, মেজো পুত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. শহীদ আতাহার হোসেন এবং কনিষ্ঠ পুত্র ঢাকা জজকোর্টের এডভোকেট ড. মুহম্মদ শহীদ মোজাহার হোসেন মিন্টু। মরহুম আলহাজ্ব ডাঃ আবেদ আলী সাহেবের মৃত্যু বার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আবেদ সুফিয়া পরিবারবর্গ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডাঃ আবেদ আলী সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী

সর্বশেষ পরিমার্জন: ০২:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫