ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডাকাতির প্রস্তুতিকালে দুপচাঁচিয়ায় ২ জন আটক থানায় মামলা

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ৯ সেপ্টেম্বর দিবা গত রাত আনুমানিক ১১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বারশি ব্রিজের ওপর ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন একজনকে আটক করেন।
আটককৃত ব্যক্তি হলেন, মোঃ রেজাউল হোসেন (৪০), তিনি কাহালু উপজেলার বীরকেদার চক মাহমুদপুর গ্রামের মৃত খোকা প্রামাণিকের ছেলে। পড়ে খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই মোঃ মাসুদ করিম ঘটনাস্থলে গিয়ে রেজাউল হোসেনকে পুলিশ হেফাজতে নেন। এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোঃ রতন আলী (৩০) নামে আরও একজনকে আটক করে। রতন আলী দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের মোঃ আইয়ুব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতসহ আটককৃত ২ জনকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আটককৃত দুইজন এবং পলাতক আরও চারজনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃত দুই আসামির বিরুদ্ধে পূর্বের একাধিক ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এবং একই সঙ্গে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

যানজট ও দূষণ কমাতে পরিবেশবান্ধব যাতায়াতের আহ্বান

21 September 2026

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডাকাতির প্রস্তুতিকালে দুপচাঁচিয়ায় ২ জন আটক থানায় মামলা

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬