ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
ডিমলায় “দাঁড়ি পাল্লা’ প্রতীকের নির্বাচনীয় জনসভা

মফিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি নীলফামারী,
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৩ বার পঠিত

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘দাড়ি পাল্লা’ প্রতীকের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা বিজয় চত্বরে আয়োজিত এ জনসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন এবং ভোটারদের কাছে দাড়ি পাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার। জনগণের অধিকার ফিরিয়ে দিতে ইসলামী নেতৃত্বের বিকল্প নেই।” তিনি আরও বলেন, “তিস্তা অববাহিকার মানুষের পানি সংকট, চরাঞ্চলের দুঃখ-দুর্দশা, কৃষকের ন্যায্যমূল্য এবং বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধানে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। “নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি।”
জনসভা শেষে নেতাকর্মীরা দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন। এসময় সভাস্থলে এনসিপির নেতা সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু, শাকিল প্রধান, রাব্বী, মজিবুল ইসলাম, রাশেদ । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, ডিমলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকুনুজ্জামান বকুল, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতাকর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরও পড়ুন:

















