ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর অফিস::
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরে ঐতিহ্যবাহী বলাকা ক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় বলাকা ক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জনসচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বলাকা ক্লাবের উদ্যোগে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় পজিটিভ পিরোজপুরের সভাপতি ও বলাকা ক্লাবের সদস্য সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬