ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুরআনের শিক্ষা মানুষকে বিশ্বে নন্দিত করে : মাসুদ সাঈদী পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন : ০৭:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পঠিত

পিরোজপুর অফিস::
কুরআনের শিক্ষা মানুষকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে বিশ্বের মানুষের কাছে সম্মানিত করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। তিনি বলেন, কুরআনকে ভালোভাবে জানলে বিশ্বের মানুষের কাছে নন্দিত হওয়া যায়। মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী কুরআনের শিক্ষা ও চর্চার মাধ্যমে বিশ্ববাসীর কাছে নন্দিত হয়েছিলেন। পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম, পিরোজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ তালুকদার এবং পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী খান।প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা অর্জনের পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীকে জ্ঞান, চরিত্র ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কুরআনের শিক্ষা মানুষকে বিশ্বে নন্দিত করে : মাসুদ সাঈদী পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৭:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬