ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ভাণ্ডারিয়ায় ভেজাল পণ্য তৈরির দায়ে কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড কারখানা সিলগালা, বিপুল পরিমাণ পণ্য ও সরঞ্জাম জব্দ

  • হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন : ০৭:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২২ বার পঠিত

পিরোজপুর অফিস::
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য ও উৎপাদনসামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় একটি ভাড়াটিয়া ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে চিনিগুড়া ও সুগন্ধি চাল, আইসক্রিম, আইস পপ, ভেজাল মধু ও ডিটারজেন্ট পাউডার। এছাড়া শিশুদের ড্রিংকস ও জুস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ফ্লেভার, অননুমোদিত রং, উৎপাদন মেশিন, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটার জব্দ করা হয়েছে। অভিযানকালে আল আমিন হাওলাদারকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়ার পর তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা পণ্য পরে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অভিযানে ভাণ্ডারিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভোগ্যপণ্য ও শিশু খাদ্য তৈরির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্য ও সরঞ্জাম জব্দ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ভাণ্ডারিয়ায় ভেজাল পণ্য তৈরির দায়ে কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড কারখানা সিলগালা, বিপুল পরিমাণ পণ্য ও সরঞ্জাম জব্দ

সর্বশেষ পরিমার্জন : ০৭:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬