
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে কাজীরহাট বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা।
খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারী প্রতিনিধি 



















