ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

তারেক রহমান ইসলামের বিরুদ্ধে কথা বলে-  মেজর (অবঃ) আখতারুজ্জামান

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৪০ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): তারেক রহমান ইসলামের বিরুদ্ধে কথা বলে,জামায়াতকে বলে যুদ্ধাপরাধী,জামায়াতকে বলে ৭১’ সনের কথা” বলে মন্তব্য করেন সদ্য জামায়াতে যোগ দেওয়া কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ)আখতারুজ্জামান।

তিনি বলেন,আমার এই সন্তানের(তারেক রহমান)জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলঙ্কিত হয়েছে। উনি দুর্নীতিমুক্ত সমাজ চেয়েছিলেন,কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারেন নাই। দেশমাতা খালেদা জিয়া বাঁচা অবস্থায় আপনাদের (জামায়াত) সবাইকে ইসলামী দল গুলো নিয়ে ঐক্যবদ্ধ ছিলেন। উনার মৃত্যুর পরে সবচেয়ে বিবেধ যেটা হয়েছে উনি(তারেক রহমান)ইসলামী দল থেকে সরে গেছেন। উনার সঙ্গে আজ কোন ইসলামী দল নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়া শত বিরূপ প্রতিক্রিয়ার পরেও ভারত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও আমেরিকার চাপের পরেও জামায়াতের সঙ্গ ছাড়েন নাই। উনার যতদিন হুশ ছিল ততদিন জামায়াতকে পাশে রাখছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৪জানুয়ারী) রাত ৯টায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের কটিয়াদী উপজেলাধীন জালালপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে দাড়ি-পাল্লা প্রতীকে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,জামায়াতকে বলেন যুদ্ধাপরাধী, জামায়াতকে বলেন ৭১’সনের কথা,এতদিন মনে ছিল না?  যখন জামায়াতকে নিয়ে মিটিং-মিছিল করেছিলেন, তখন মনে ছিল না? আজকে আমি পুত্রকে(তারেক রহমান)ছেড়ে চলে আসছি,আর কিছু বলতে চায় না। যেখান থেকে চলে আসছি সেখানে আর কিছু বলার নেই। কিন্তু সম্প্রতি সময় বক্তব্যগুলোর প্রতিবাদ করার আমাদের জন্য ফরজ হয়ে যায়।আপনি একজন মানুষকে কেন কাফের বলবেন? এই অধিকার কে দিয়েছে আপনাকে? এই অধিকার আপনি কোথায় থেকে পেয়েছেন একজন রাজনৈতিক দলের প্রধান হয়ে? আপনি তো আপনার দলের লোকদেরও এই কথা বলতে পারেন না,অন্যজনকে তো দূরের কথা,যে কথা আপনি সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বলে আসছেন গত ৪৮ ঘন্টায়। এদেশের মানুষ আপনার এই বক্তব্যকে ঘৃণা করে,প্রত্যাখ্যান করে।

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমন্বয়ক আব্দুল্লাহ-আল রোমান সহ ১০ দলীয় জোটের কটিয়াদী উপজেলার  বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তারেক রহমান ইসলামের বিরুদ্ধে কথা বলে-  মেজর (অবঃ) আখতারুজ্জামান

সর্বশেষ পরিমার্জন: ১২:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬