গাউছ-উর রহমান, মাদারীপুর: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। আগামী ১ মাসের মধ্যে কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে শিকারমঙ্গল রাশিদিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত কৃষক কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরনে কৃষি কাজে সাফল্য অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সকল কৃষকদের কাছে এই প্রত্যাশা রেখেই কৃষক কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
কালকিনি উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস এর সভাপতিত্বে ও কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারি, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য কৃষক উপস্থিত ছিলেন।

গাউছ-উর রহমান, মাদারীপুর 



















