ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
তিন ডাকাত গ্রেফতার ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৪৮ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়ায় মোটরসাইকেল ডাকাতি করে পালানোর সময় ধাওয়া করে আদমদীঘি থানা এলাকা থেকে ডাকাতদলের ৩ সদস্যকে আটক করে দুপচাঁচিয়া থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার ১৬ জানুয়ারি সন্ধ্যা ৮ টার সময় তালোড়া-কুন্দগ্রাম রাস্তায় এ ডাকাতির ঘটনা ঘটে। আটককৃতরা হলেন কাহালু উপজেলা সাঘাটিয়া গ্রামের তারাজুল ইসলামের ছেলে বিপ্লব ওরফে বিপুল(২৯), আমির আলীর ছেলে নুরুন্নবী (৩০) এবং মৃত বাদল ফকিরের ছেলে বিজয়(২৩)। থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় শামিউল হাসান তার শ্বশুর বাড়ি কুন্দগ্রাম যাচ্ছিল তালোড়া-কুন্দগ্রাম রাস্তার দোগাছি এলাকায় পৌঁছিলে ৭থেকে ৮জনের একদল ডাকাত তার পথ রোধ করে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে তার মোটরসাইকেল নিয়ে যায়। এর পরপরই একই রাস্তা দিয়ে আজিজুল হাকিম যাবার পথে ওই ডাকাতদল তার পথ রোধ করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এসময় আজিজুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদেরকে ধাওয়া করে এবং আদমদীঘি শিববাটি এলাকায় খবর দেয়। শিববাটী এলাকার স্থানীয় লোকজন রাস্তায় বেরিকেট দিয়ে ২টি মোটরসাইকেল উদ্ধার সহ তিনজন ডাকাতকে আটক করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তিনজন ডাকাতকে আটক সহ ২টি মোটরসাইকেল উদ্ধার করে দুপচাঁচিয়া থানায় নিয়ে আসেন। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃআফজাল হোসেন তিনজন ডাকাতকে গ্রেফতার ও ডাকাতি হওয়া ২টি মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


















