ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নৌকা-মেশিন ধ্বংস, বিপুল সরঞ্জাম জব্দ

তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৫ বার পঠিত
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে নদী থেকে অবৈধ উত্তোলনে ব্যবহৃত নৌকা ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ধ্বংস ও জব্দ করা হয়।
অভিযান চলাকালে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি নৌকা, ৬টি স্যালো মেশিন ও ৫টি সিক্স সিলিন্ডার মেশিন ঘটনাস্থলেই সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়। পাশাপাশি নদীতীর থেকে ৪টি নোঙ্গর, ২টি কোদাল, ১টি বেলসা এবং ৭টি লোহার টুকরি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে সরকারি রাজস্বেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতেই টাস্কফোর্স গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, ডিমলা থানার সাব-ইন্সপেক্টর মোঃ রেজাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এবং বানির্ঘাট বিওপির সুবেদার মোঃ সাইফুজ্জামানসহ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান জানান, “তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন সম্পূর্ণ বেআইনি। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও কঠোর করা হবে।”
স্থানীয়রা টাস্কফোর্সের এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি না থাকলে অবৈধ চক্র আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। তাই নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নৌকা-মেশিন ধ্বংস, বিপুল সরঞ্জাম জব্দ

তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬