ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তীব্র গরমে জনদুর্ভোগে পাশে উপজেলা ছাত্রদল: পথচারীদের মাঝে পানি ও ওরসোল বিতরণ

আশরাফুল ইসলাম সোহাগ, মঠবাড়িয়া 
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ১৪৬ বার পঠিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে পড়ছেন সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা। এই প্রেক্ষাপটে শনিবার (২০-০৪-২০২৫) মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানির বোতল ও ওরসোল বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান নিজাম এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল গাজী। তারা বলেন, “জনগণের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। তীব্র গরমে সাধারণ মানুষ একটু স্বস্তি পেলে সেটাই আমাদের সার্থকতা।”
ছাত্রদলের এই মানবিক উদ্যোগে স্থানীয়রা প্রশংসা করেছেন এবং বলেন, এমন কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে। রাস্তায় চলাচলরত চালক ও পথচারীদের মাঝে ওরসোল পানীয় বিতরণ কার্যক্রমে ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামীতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তীব্র গরমে জনদুর্ভোগে পাশে উপজেলা ছাত্রদল: পথচারীদের মাঝে পানি ও ওরসোল বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০১:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫