ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
কিশোরগঞ্জ-২আসন
“দাড়ি পাল্লা”নিয়ে মাঠে লড়বেন শফিকুল ইসলাম মোড়ল

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ৫৬ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে ছয়টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়।
কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি সংসদীয় আসন কিশোরগঞ্জ ১,২ ও ৩ আসন। দ্বিতীয় ধাপে ৪,৫ ও ৬ আসনে প্রতীক দেওয়া হয়।
কিশোরগঞ্জ–২(কটিয়াদী–পাকুন্দি য়া) আসনে বিএনপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা, গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ট্রাক, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবুল বাশার রেজওয়ান হাতপাখা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মো. বিল্লাল হোসেন টেলিভিশন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন ভূঁইয়া লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খোকন ময়ূর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে মোটরসাইকেল প্রতীক।


















