ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

দুই হাত হারানো অরণ্যের পাশে দাঁড়ানোর আহ্বান পরিবারের

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৮৯ বার পঠিত

দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: পটুয়াখালী পৌরসভার ২নম্বর বাঁধঘাট এলাকার জৈনপুরী খানকাহ সংলগ্ন একটি অপরিকল্পিত ভবনের ছাদ ঘেঁষে থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইনের স্পর্শে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে আট বছর বয়সী শিশু মো. মাহিবুল ইসলাম অরণ্য। গত ২২ আগস্ট ২০২৫ সকালে সমবয়সী শিশুদের সঙ্গে খেলাধুলার এক পর্যায়ে মো. ফারুক হোসেনের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার ছাদের খুব কাছ দিয়ে ঝুলে থাকা ওই বৈদ্যুতিক লাইনে স্পর্শ লেগে গুরুতরভাবে দগ্ধ হয় অরণ্য। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসা, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার পর জীবন বাঁচাতে চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে অরণ্যের দুই হাত অপসারণ করতে হয়। হাসপাতালে চিকিৎসা, ওষুধ এবং থাকা-খাওয়াসহ এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার বেশি ব্যয় বহন করেছে অরণ্যের পরিবার। অবশেষে ১১ নভেম্বর ২০২৫ তাকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হলেও এখনো প্রয়োজন দীর্ঘমেয়াদি পুনর্বাসন, ফিজিওথেরাপি, বিশেষায়িত পরিচর্যা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য বিশেষ সহায়তা। অরণ্যের পরিবার অভিযোগ করে জানায়, ভবনটি অপরিকল্পিতভাবে নির্মিত হওয়া এবং ছাদে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকা, পাশাপাশি হাই ভোল্টেজ লাইন নিরাপদ দূরত্বে সরিয়ে না নেওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পরিবারের ভাষায়, মাত্র আট বছর বয়সে আমাদের সন্তান জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তার চিকিৎসা, পুনর্বাসন ও শিক্ষার ব্যয় বহন করতে আমরা দিশেহারা। বর্তমানে অরণ্যের উন্নত চিকিৎসা, প্রস্থেটিক (কৃত্রিম) হাত, পুনর্বাসন, ফিজিওথেরাপি এবং দীর্ঘমেয়াদি পরিচর্যার জন্য জরুরি ভিত্তিতে সহযোগিতা প্রয়োজন। মানবিক সহায়তা পেলে ছোট্ট অরণ্য আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা পরিবারের। সহায়তা পাঠানোর ঠিকানা: Masud Howlader, Account No: 0508201018424, Sonali Bank, Pirojpur Main Branch, Pirojpur,  শিশু মাহিবুল ইসলাম অরণ্য এর পিতা : মাসুদ হাওলাদার (পিতা: মো. আব্দুর রহমান হাওলাদার), গ্রাম: রবিপুর, ডাকঘর: রবিপুর, উপজেলা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল। তিনি চাকরির সুবাদে বর্তমানে পটুয়াখালীতে বসবাস করছেন। অরণ্যের পরিবার দেশ-বিদেশের হৃদয়বান মানুষ, প্রবাসী বাংলাদেশি, মানবিক সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানের কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দুই হাত হারানো অরণ্যের পাশে দাঁড়ানোর আহ্বান পরিবারের

সর্বশেষ পরিমার্জন: ১১:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫