ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় ৪ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বৃহস্পতিবার ৮ অক্টোবর রাত সাড়ে ৭ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ খানের নেতৃত্বে এবং দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ শাহীন আলম (৩৫), পিতা- মোঃ ফয়েন উদ্দিন, সাং- কঞ্চিগাড়ী, তালোড়া। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শত টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মোঃ জাহাঙ্গীর আলম (৪৬), পিতা- মৃত মোতালেব আলী আকন্দ, সাং- কঞ্চিগাড়ী, তালোড়া। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। মোঃ হাকিম (২৬), পিতা- আবুল হোসেন, সাং- মেঘা। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, এবং দুই শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। রাব্বি (২৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং- লাফাপাড়া। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই শত টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট।
সাজাপ্রাপ্ত সকল আসামিদের থানাঃ দুপচাঁচিয়া, জেলাঃ বগুড়া। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে রাত ১১ টায় আইনি প্রক্রিয়া শেষে সকল আসামিদেরকে বগুড়ার কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ খান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

রাজবাড়ীতে রোহান হত্যার প্রতিবাদে খুনিদের বাড়িতে উৎসব জনতার আগুন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুপচাঁচিয়ায় ৪ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

সর্বশেষ পরিমার্জন : ০৮:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬