ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
দেবিদ্বারে বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৯২ বার পঠিত

কুমিল্লা দেবিদ্বারে বিষধর সাপের কামড়ে সায়েমা আক্তার(১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার(২৩ জুলাই) রাত সাড়ে ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সায়েমা ওই এলাকার সৌদি প্রবাসী ইয়ার হোসেন’র বড় মেয়ে। সে খাইয়ার নবধারা আদর্শ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
সায়েমার বাবা ইয়ার হোসেন জানান, তার মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক বারোটার সময় বিদ্যুৎ চলে যায় এর কিছুক্ষন পর হঠাৎ সায়েমা ঘুম থেকে চিৎকার করে উঠলে পাশের কক্ষ থেকে দৌড়ে এসে দেখি তার হাতে সাপের কামড়। এরপর সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে।
পরে তারা সায়েমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মেয়ের মৃত্যু সইতে না পেরে হাসপাতালেই তারা কান্নায় ভেঙে পড়েন বাবা ইয়ার হোসেন।
পরে ঘরে সাপ আছে এমন সন্দেহ হলে সাপুড়ে খবর দেয়া স্থানীয় জনতা। খবর পেয়ে দেবিদ্বার উপজেলা বেদে সর্দার সাপুড়ে আলাউদ্দিন ঘটনাস্থলে এসে ওই ঘর থেকে সাপটিকে ধরেন।
আরও পড়ুন:


















