ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দেশের জলবায়ু স্থিতিশীল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই : গাসিক সিইও

মৃণাল চৌধুরী সৈকত : গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস তানজিলা খানম বলেছেন, দেশজুড়ে অতি বৃষ্টি, অতি খরা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু স্থিতিশীল রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও প্রাকৃতিক পরিবেশসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা পরিবেশ সুরক্ষা ও দেশের মানুষের কল্যাণে একটি সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ।
গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবন চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৫৮ হাজার ৩৭০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ ও রোপণ করা হয়েছে।
তিনি বলেন, শুধু চারা বিতরণ ও রোপণের মধ্যেই বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য সীমাবদ্ধ নয়; রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও এ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি চারা গ্রহণ করে গাছ লাগিয়েছেন, তাদের প্রতি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তানজিলা খানম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাস্তার পাশে, পার্ক, ওয়ার্ড অফিস, ল্যান্ডফিল, সড়কের আইল্যান্ড, সিটি কর্পোরেশনের বিভিন্ন জোন কার্যালয় এবং খেলার মাঠসংলগ্ন এলাকায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। একই সঙ্গে নগরের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যেও চারা বিতরণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের বৃক্ষ বিতরণ কর্মকর্তা প্রকৌশলী আশরাফ হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট ৫৮ হাজার ৩৭০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ চারা ইতোমধ্যে বিতরণ ও রোপণ করা সম্ভব হয়েছে। অবশিষ্ট চারাগুলো আজ বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২২ হাজার ৭০০টি চারা বিতরণ হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন জোন ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে আরও বিপুলসংখ্যক চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।  সিটির ১ থেকে ৮ টি জোনসহ বর্জ্য ব্যবস্থাপনা ও মেকানিক্যাল বিভাগ ও অন্যান্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন,  গাজীপুরে বায়ুদূষণ, তাপমাত্রা বৃদ্ধি ও সবুজায়ন কমে যাওয়ার মতো পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিত ও টেকসই বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাদের মতে, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা, সংরক্ষণ ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে এ উদ্যোগের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া সম্ভব হবে।
চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন-গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল, বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, নির্বাহী প্রকৌশলী আবিদা সুলতানা, নির্বাহী প্রকৌশলী আমানুল্লাহ, বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, বাংলাদেশি আহত

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

চুয়াডাঙ্গায় অপহৃত ১৪ বছরের স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দেশের জলবায়ু স্থিতিশীল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই : গাসিক সিইও

সর্বশেষ পরিমার্জন : ০৭:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬