পিরোজপুরে বিএনপির মতবিনিময় সভা
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ৩১ দফা বাস্তবায়ন জরুরি – অধ্যক্ষ আলমগীর হোসেন

- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৩২ বার পঠিত

পিরোজপুর অফিস :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও জনসম্পৃক্ততার ৩১ দফা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা বুধবার (১ অক্টোবর) বিকেলে ঘোষেরহাট স্কুল মাঠে আয়োজিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন সফল হবে না।” সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।বক্তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



















