ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দৈনিক নাগরিক ভাবনার কার্যালয়ে এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সম্পাদকসহ আহত-৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে দৈনিক নাগরিক ভাবনার প্রধান কার্যালয়ে এসির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এতে পত্রিকাটির সম্পাদকসহ ৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বার্তা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংবাদ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা চলাকালে সম্পাদকের চেয়ারের পেছনে থাকা এসির গ্যাস সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পত্রিকাটির কার্যালয়ের আসবাবপত্র, যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

নীলফামারীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

দৈনিক নাগরিক ভাবনার কার্যালয়ে এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সম্পাদকসহ আহত-৩

সর্বশেষ পরিমার্জন : ০৭:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬