ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৮ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৬৭ বার পঠিত

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’।
বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সকাল থেকে মৌলভীবাজারে খ্রিস্টান মিশন ও গির্জাগুলোতে প্রার্থনা, ধর্মীয় সংগীত ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব আয়োজনের আনুষ্ঠানিকতা।
সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খ্রিস্টান মিশনে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্ট ধর্মীয় উপাসনা।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন মোট ৭৫টি চা বাগান ও পুঞ্জির প্রায় সহস্রাধিক খ্রিষ্ট ভক্তবৃন্দরা অংশ নেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খ্রিস্টান মিশনে এসে ফুল দিয়ে বড়দিনকে স্বাগত জানান।
ওই সময় খ্রিস্টান মিশনের ফাদার ড. জেমস শ্যামল গমেজ যিশুখ্রিস্টের জীবনবৃত্তান্ত তুলে ধরেন। তিনি বড়দিন উপলক্ষে যিশুখ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে ভক্তদের নিয়ে ধর্মীয় রীতিনুসারে বিশেষ নৃত্য পরিবেশন করা হয়।
আরও পড়ুন:




















