ধোবাউড়া আসনে মনোনয়ন বৈধ ঘোষণা-৬ জন

- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১১৯ বার পঠিত

ময়মনসিংহ -১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সহকারী রিটাইনিং কর্মকর্তা অফিস থেকে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ)। ময়মনসিংহ উত্তর বিএনপির সদস্য
আলহাজ্ব সালমান ওমর রুবেল, স্বতন্ত্র প্রার্থী। ময়মনসিংহ ছাত্র শিবিরের সাবেক সভাপতি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওঃ তাজুল ইসলাম আকন্দ। উপজেলা বিএনপি থেকে বহিস্কৃত সদস্য সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ,স্বতন্ত্র প্রার্থী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা এডভোকেট জিল্লুর রহমান
নির্বাচন আইন ও বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই-বাছাই পক্রিয়া সম্পন্ন করে মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।


















