ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নওগাঁয় গুগলের প্রধান শাখা কার্যালয়ের জুলকারনাইন মাহমুদকে সংবর্ধনা

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৪৮ বার পঠিত

নওগাঁয় গুগলের প্রধান শাখা কার্যালয়ের ‘জুলকারনাইন মাহমুদ’ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ জেলা শহরের দক্ষিণ অংশ হাট নওগাঁয় অবস্থিত প্রবাহ প্রি ক্যাডেট এ্যান্ড গার্লস হাই স্কুল এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
২২ শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রবিবার বেলা ১১ টার সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে আনুষ্ঠানিকভাবে নওগাঁর এই কৃতি সন্তানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা (লতা)’র সঞ্চালনায় অনুষ্ঠানটি চমকপ্রদ হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুম, একাডেমিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ ওয়ালিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য শামসুল ইসলাম টফি, প্রবাহ সংসদের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হাসান সাম্মু, প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও গণ্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য যে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার (গুগল, মাউণ্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, আমেরিকা) জুলকারনাইন মাহমুদ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে ১৯৯৪ খ্রিস্টাব্দ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট চার বছর প্লে, বেবি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণী লেখাপড়া করেছেন। সে নিজ দেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষাজীবন সমাপ্ত করেছে। বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা শহরের এটিএম মাঠ সংলগ্ন করনেশন পাড়া নিবাসী ডাক্তার এ. এস. রেজাউল মাহমুদ এর পুত্র জুলকারনাইন মাহমুদ ২০১৮ খ্রিস্টাব্দে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউণ্টেনভিউতে অবস্থিত গুগলের প্রধান শাখা কার্যালয়ে ইন্টারভিউ এর মাধ্যমে চাকুরির সুযোগ পান। বর্তমান অবধি সে বিশ্বের বৃহত্তম এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। জানা যায় যে, সম্প্রতি সে নিজ দেশ বাংলাদেশে এসেছে এবং আর কয়েক দিনের মধ্যে সে তার কর্মস্থলে ফিরে যাবে। সে তার শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট নার্সারী স্কুলে এসে সেই সময়ে পাঠদানরত শিক্ষকদের সান্নিধ্য পেয়ে তাঁদের স্মৃতিচারণ করেন এবং আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠেন।
আরও পড়ুন:






















