ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৩৯ বার পঠিত
মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ কে কেন্দ্র করে নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রবিবার বেলা ১১ঃ৩০ মিনিট থেকে বিকাল ২ঃ১৫ মিনিট পর্যন্ত দীর্ঘ ২ ঘন্টা ৪৫ মিনিট  ব্যাপী নওগাঁ পৌরসভার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় অংশগ্রহণ করেন নওগাঁ পৌরসভা এলাকার সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের এবং জেলার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকগণ। যে যে স্কুলের প্রধান শিক্ষকগণ আসতে পারেননি তাদের পাঠানো প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিল। সভায় উপস্থিত শিক্ষকগণের মধ্যে  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ স্বেচ্ছাসেবী সহায়িকা নামক একটি করে বই দেয়া হয়। বইটির উপর ভিত্তি করে বড় পর্দায় আলোচনার মাধ্যমে টাইফয়েড টিকাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বইটির বাহিরে আলোচনায় বলা হয় আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ থেকে সারা দেশব্যাপী প্রত্যেকটা স্কুলে ১০ দিন করে টাইফয়েড টিকাদান কার্যক্রম চলবে এবং ৮ দিন কমিউনিটিতে টিকাদান কার্যক্রম চলবে। ভ্যাক্স ইপিআই ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ইনপুট দিয়ে  কম্পিউটারে নিবন্ধনের মাধ্যমে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশুরা (ছেলে-মেয়েরা) এই টিকা নিতে পারবে। যাদের টিকা নেয়া যাবে না তারা হলো-জ্বর হলে, পূর্বে কোন টিকা দেওয়ার পর এলার্জির ইতিহাস থাকলে, টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে, গর্ভবতী এবং দুগ্ধদানকারী মা। সভা থেকে স্বাস্থ্যকর্মীরা এদেরকে টিকা নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। টাইফয়েড ক্যাম্পেইনে টিকা প্রদান কার্যক্রমের সময়কাল হলো সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দের ১৮ কর্ম দিবস, প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্থায়ী টিকাদান কেন্দ্র ক্যাম্পেইন (যে কোনো ১০ কর্ম দিবস) এবং পরবর্তী দুই সপ্তাহ কমিউনিটিতে (গ্রামাঞ্চল এবং নগরায়ন নিয়মিত এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন) যেকোনো ৮ কর্ম দিবস।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নওগাঁয় টাইফয়েড টিকাদান কার্যক্রমের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ১০:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫