ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত

মিলন চন্দ্র দেবনাথ, (নওগাঁ)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ৮৯ বার পঠিত

নওগাঁয় জাতীয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তিতে ১২ তম বর্ষে পদার্পণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টা হইতে শেষ বেলা ৬ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী নওগাঁ জেলা শহরের ব্রিজের মোড় বিসমিল্লাহ টাওয়ারের চতুর্থ তলায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। শুরু থেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এম আর রকি।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নওগাঁ সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদীন, ডিবিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি সাংবাদিক এ কে সাজু, যমুনা টিভির সাংবাদিক শফিক ছোটন, সাংবাদিক বেলাল হোসেন, মোঃ সবুজ হোসাইন, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার নওগাঁ সদর প্রতিনিধি সাংবাদিক মোঃ কামরুল হাসান (জীবন), সাংবাদিক মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ জেলার ছাত্র সমন্বয়ক রাব্বি, ছাত্র সমন্বয় আরমানসহ নওগাঁ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীবৃন্দ।
জাতীয় দৈনিক প্রথম কথা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক পত্রিকাটির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বলেন, “উপস্থিত সকলের সহযোগিতার কারণে আজকের এই অনুষ্ঠানটি সার্থক ও সাফল্যমন্ডিত হয়েছে।” তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদিন বলেন, “সত্য ঘটনা তুলে ধরতে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
” অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সময় টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজ এর সাংবাদিক একে সাজু, নওগাঁ জেলার ছাত্র সমন্বয়ক আরমান, ছাত্র সমন্বয়ক রাব্বিসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
আরও পড়ুন:


















