ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নওগাঁর বিখ্যাত নাক ফজলি আম এবার জিআই পণ্যের স্বীকৃতি পেলো

ফেরদৌস ওয়াহিদ, (নওগাঁ)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ১২৮ বার পঠিত

নওগাঁর বিখ্যাত নাক ফজলি আম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেল। সুস্বাদুু ও সুমিষ্ট স্বাদ হওয়ার সুস্বাদে নওগাঁর বদলগাছীর “নাক ফজলি আম” ভৌগোলিক নির্দেশক বা জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্যের স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বদলগাছীর “নাক ফজলি আম” এর পরিচিতি ও চাহিদা বাড়বে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গত (পহেলা মে) বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছী উপজেলার “নাক ফজলি আম” চাষী সমবায় সমিতি লি: এর সভাপতি এ্যাড: মোজাফ্ফর হোসেনের হাতে সনদ হস্তান্তর করেন।
তিনি আরো বলেন, বদলগাছীর “নাক ফজলি আমের” সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। স্বাদে মিষ্টি ও সুস্বাদু; যা অন্যান্য অঞ্চলের আম থেকে আলাদা হয়ে থাকে। এটি শুধু একটি সুস্বাদু ফল নয়, এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর স্বাদ, পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার সারাদেশে পরিচিতি দিয়েছে। উল্লেখ্য, গত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বদলগাছীর নাক ফজলি আমের পক্ষে জিআই নিবন্ধন পেতে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের কাছে আবেদন করেন। এরপর নওগাঁ জার্নাল নং ৫৬ প্রকাশিত হওয়ার পর বিধিবদ্ধ ২ মাস সময় অতিক্রান্ত হয়েছে। তৃতীয় কোন পক্ষ বিরোধিতার নোটিশ দাখিল করেননি। এমতাবস্থায়, ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পায় নওগাঁর বদলগাছীর “নাক ফজলি আম”।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্যমতে , চলতি বছর নওগাঁর ১১টি উপজেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। যা থেকে প্রায় ৪ লাখ টনের অধিক আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:


















