ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৬ মে ২০২৬

নড়াইলে বেড়াতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

ইকবাল হাসান, নড়াইল
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৬ বার পঠিত
ইকবাল হাসান, নড়াইল:   নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার  বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা (২০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) খুলনার ফুলতলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় খালাশাশুড়ির বাড়িতে স্বপরিবারে বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে মাঝে মাঝে পারিবারিক কলহ হতো। এর জেরে মঙ্গলবার(৫মে) দিবাগত রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন সাকিব। স্বজনেরা উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নেওয়ার পর পরিবার দাবি করেছিল যে, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নড়াইলে বেড়াতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬