ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর) :
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৫৫ বার পঠিত

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের হরিণদরা দশআনি নদী থেকে এক অজ্ঞাত (৫৫) বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এই বিষয়ে ডিগ্রীচর তদন্তকেন্দ্রের এসআই মোঃ সুরুজ আলী জানান, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা আনুমানিক ৩টা ৩০ মিনিটে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করি। ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫