ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা):   শ্যামনগর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সুন্দরবন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় সুন্দরবন প্রেস ক্লাবের হলরুমে এ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন সুন্দরবন প্রেসক্লাব এর যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম. ওসমান গনি সোহাগ -এর সঞ্চলনায় প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে শ্যামনগর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নবাগত ওসি মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “শ্যামনগর থানাকে মাদকমুক্তসহ সকল অপরাধ দমন করে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সুন্দরবন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকরাও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। সুন্দরবন ও উপকূলীয় এই জনপদের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় পুলিশ ও সংবাদকর্মীরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতেও কাজ করবেন ।

নবাগত ওসি কে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সম্প্রতি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এ কাঁকড়া রপ্তানি তে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর নিকট হতে জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স -এর ম্যানেজিং ডিরেক্টর মো. শহীদুল ইসলাম জুয়েল -কে সুন্দরবন প্রেসক্লাব এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব,  সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, মো. ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলম সুমন, মো. জাহাঙ্গীর আলম সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

15 October 2026

ফুলবাড়ীতে উপজেলা বিএনপির কমিটি নিয়ে বিতর্ক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬