নবীনগরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে নবীনগর পশ্চিম ইউনিয়নবাসীর মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ০২:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৪৬ বার পঠিত

আবু হাসান আপন, নবীনগর
ব্রাহ্মণবাড়িয়া,নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নবাসীর ‘সামিউল ট্রেডার্স’-এর বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নবীনগর পশ্চিম ইউনিয়নবাসী সোমবার, আজ সকালে নবীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ওপ্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, সামিউল ট্রেডার্স দীর্ঘদিন ধরে চরলাপাং গ্রামের দক্ষিণ দিক থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে আসছে।এর ফলে নদীভাঙন, ফসলি জমির ক্ষতি, এবং পরিবেশের ভারসাম্যহীনতা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারী একাধিক গ্রামবাসী বলেন, বালু উত্তোলনের কারণে তাদের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত একটি পদক্ষেপ নেওয়া হয়।
যদি এখনই এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা না হয়, তাহলে গ্রামের অস্তিত্ব বিপন্ন হবে। তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি জমা দেন এলাকাবাসী।




















