ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

নবীনগরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ৫১ বার পঠিত

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রমেজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) সিএনজি স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রমেজা খাতুন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মৃত সুদন মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমেজা খাতুন কিছুদিন পূর্বে ওমরা হজ পালন করে এসেছেন। আজ দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ডিস্ট্রিক্ট ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নবীনগর থানার (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবীনগরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫