ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নবীনদের পদচারণায় মুখরিত নজরুল বিশ্ববিদ্যালয়ের আঙিনা 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ৩৮ বার পঠিত

মোমিন ইসলাম (ন বি) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে আজ। প্রায় প্রতিটি বিভাগ নিজস্ব উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে নবীনদের বরণ করে নেয়। এসময় নবীন শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রবিবার (১৭ আগস্ট) সকালে সেন্ট্রাল ওরিয়েন্টেশন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব আয়োজনে নবীনদের ফুল, কলম, মিষ্টি ও খাবার উপহার দিয়ে বরণ করে নেন। বিভাগগুলো আলপনা, পোস্টারিংসহ বাহারি সাজে নবাগতদের স্বাগত জানায়। এছাড়া ক্যাম্পাসের ‘চির উন্নত মম শির’, জয় বাংলা চত্বর, টিএসসি, বটতলা, নজরুল ভাস্কর্য প্রাঙ্গণ, চক্রবাক ক্যাফেটেরিয়া, চন্দ্রবিন্দু ক্যাফেসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নবীনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে নিজেদের মধ্যে এবং সিনিয়রদের সঙ্গে পরিচিত হয়। এসময় সিনিয়ররা ক্যাম্পাসের শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেন।

বিভিন্ন বিভাগের নবীনবরণ অনুষ্ঠান পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং প্রক্টর ড. মাহবুবুর রহমান। এসময় তাঁরা নতুন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী সাইমন ইসলাম বলেন, “নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন হিসেবে এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন আনন্দঘন পরিবেশ আগে পাইনি। খুবই চমৎকার লাগছে সবকিছু।” আরেক নবীন শিক্ষার্থী সুমাইয়া পারভীন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে পছন্দের বিভাগে ভর্তি হতে পেরে আমি খুব আনন্দিত। সবচেয়ে বড় কথা, আমার বাসা থেকে ক্যাম্পাস খুব কাছেই। এজন্য ভালো লাগাটা আরও বেশি। আমি বড় হয়ে দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চাই।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবীনদের পদচারণায় মুখরিত নজরুল বিশ্ববিদ্যালয়ের আঙিনা 

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫