ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

নরসিংদীতে  ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে

অরবিন্দ রায় ;
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৮ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে  দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।  রোববার  দিবাগত রাত আনুমানিক দেড়টায় রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুরা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার  সকালে নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুর সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। তখন আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। হত্যার কারন সম্পর্কে জানাতে পারেনি কেউ ।  খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার  গনমাধ্যমকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নরসিংদীতে  ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫