ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অরবিন্দ রায়
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৭৮ বার পঠিত

নরসিংদীতে সাবেক ছাএলীগ নেতা ও ইউপি সদস্য আমির হোসেন সরকার (২৮) নামে এক জনকে বিরোধের জের ধরে  প্রতিপক্ষের বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে । মঙ্গলবার  দুপুরে আলোকবালি ইউনিয়নের আলোকবালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহত আমির হোসেন সরকার আলোকবালি গ্রামের আবদুল হকের ছেলে। তিনি আলোকবালি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য ও  একই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, প্রতিপক্ষের সাথে বিরোধ থাকায় সরকার পতনের পর ইউপি সদস্য আমির হোসেন সরকার নরসিংদীতে বসবাস করতেন। সোমবার রাতে মালয়েশিয়া থেকে ৮ বছর পর দেশে আসেন আমিরের বড় ভাই রফিকুল ইসলাম। প্রবাসফেরত বড় ভাইকে নিয়ে মঙ্গলবার দুপুরে আমির  গ্রামের বাড়ি ফিরেন।

তার এলাকায় আসার খবর পেয়ে প্রতিপক্ষের ৮ থেকে ৯ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়।
এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

তাকে বাঁচাতে গিয়ে আহত হয় বড় ভাইসহ দুইজন। পরে তাকে উদ্ধার করে স্পিডবোটে করে বিকাল ৪ টায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নরসিংদী  সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সজীব সাহা বলেন, আমির নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে । এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫