ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

মোঃ রেজাউল হক রহমত, (ব্রাহ্মণবাড়িয়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৬৩ বার পঠিত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে পূর্ব শত্রুতার জের ধরে  তাদের মধ্যে প্রথম দফায় মারামারি হয়। সোমবার ২৮ এপ্রিল সকালে আবারও সংঘর্ষ হয়।
আহতরা উপজেলা ও জেলার বিভিন্ন  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার খাদুরাইল গ্রামের আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল।
বিরোধকে কেন্দ্র করে রোববার ২৭ এপ্রিল রাতে তাদের মধ্যে প্রথম দফায় মারামারি হয়। ওই সময় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ২৮ এপ্রিল,সকালে আবারও সংঘর্ষ বাঁধে। এরপর দফায় দফায় উভয়পক্ষের মারামারিতে ৩০ জন আহত হন।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের গ্রুপের মধ্যে মারামারি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সর্বশেষ পরিমার্জন: ০২:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫