ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উদযাপন

শাহীন শহীদ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৮ বার পঠিত

শাহীন শহীদ: কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা প্রেসক্লাব, নাগেশ্বরীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও নাগরিক ভাবনার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শাহীন শহীদ এবং উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক ও সময়ের কাগজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু।
এছাড়াও উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নাগেশ্বরী পৌর আমির মকবুল হোসেন, সাংবাদিক মোসলেম, ফরহাদ, লিমন, লেবু, মানিক, দুলু, জুয়েল, রুবেল, মওলা, মেহেদী, ভুরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মাই টিভির শফি সহ প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা। উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন:
শাহীন শহীদ

















