ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
নাঙ্গলকোটে জ্বালানি তেল-সহ মজুদদার আটক

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা): অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজার থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। এসময় আব্দুল জলিল নামে এক মজুদদারকে আটক করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানা ওসি আরিফুর রহমান এবং সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি জব্দ করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়।
নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, জ্বালানি তেল মজুদদার আব্দুল জলিলের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াদিন, বুধবার তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়।


















