ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
প্রথম দিনে অনুপস্থিত ১শ ৩৩ শিক্ষার্থী
নাঙ্গলকোটে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ২৭ বার পঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা’র ১৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিন বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্যদিয়ে মাস ব্যাপি বাংলাদেশের সর্ববৃহৎ এ পাবলিক পরীক্ষার সূচনা হয়। চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন নাঙ্গলকোট উপজেলার ১৬টি কেন্দ্রে মোট ৩ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে এসএসসি ও এসএসসি ভোকেশনাল থেকে ২হাজার ৩৪৮জন ও মাদ্রাসা থেকে ১হাজার ৫৫২ জন।
নাঙ্গলকোটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পরীক্ষার প্রথম দিনেই মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সর্বাধিক ১৯জন’সহ সর্বমোট ১৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার কাকৈরতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না। নাঙ্গলকোটের কেন্দ্র গুলোর মধ্যে সর্বাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে, কেন্দ্রটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৬জন। প্রথমদিনে নাঙ্গলকোট উপজেলায় কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান সাংবাদিকদের বলেন, এ বছর নাঙ্গলকোটের সবকটি কেন্দ্রে পরিচ্ছন্ন ও নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন পরীক্ষা পদ্ধতির এ ধারা এবং পরীক্ষার এমন সুষ্ঠু পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে।
আরও পড়ুন:
নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি


















