ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
নাঙ্গলকোট উপজেলা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ০১:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ৯০ বার পঠিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আনন্দ মিছিল সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রায়কোট উত্তর ইউনিয়নের তালতলা এলাকা থেকে শুরু করে মাহিনী ও শান্তির বাজার ঘুরে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে শেষ করে। এসময় নেতাকর্মীরা নাঙ্গলকোট উপজেলা নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-সহ সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মাসুদ হাজারী, সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ মজুমদার, উপজেলা মৎস্যজীবী দল আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন কৃষক দল সভাপতি আবু বকর, শ্রমিক দল সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন প্রমুখ।
আরও পড়ুন:























