ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৮১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। (২৩শে এপ্রিল) বুধবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সার-বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধানের(উফশী)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতি কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল রোপা আউশ ধানের বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সার-বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম ও দিজেন রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:





















