ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

 নাচোলে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / ৫২ বার পঠিত
আরিফুল  ইসলাম, নাচোল
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাচোল উপজেলা ও পৌর বিএনপি দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে (১৫ আগস্ট) শুক্রবার বাদ মাগরিব নাচোল  বাসস্ট্যান্ডে বিএনপি দলীয় কার্যালয়ে, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাহফিলে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন মন্ডল, আশরাফুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ,  গোলাম কবিরসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জন্মবার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক স্বরাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন দলের অতিথি বৃন্দরা।
উল্লেখ্য যে,১৯৪৫ সালের  এইদিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

 নাচোলে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫