ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৬৫ বার পঠিত
মোঃ আরিফুল  ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।পরে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাওসার আলী।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কার্প জাতীয় মাছ চাষে মোঃ হেলিম, কার্প নার্সারি মাছ চাষে আনারুল হক ও ছোট (গুলশা) মাছ চাষে ৩জন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

সর্বশেষ পরিমার্জন: ০৯:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫