ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নাচোলে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ১১১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘নৈতিক অবক্ষয় ও দূর্ণীতি উন্নয়নের প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্কের বিষয়ের উপর মাধ্যমিক পর্যায়ে বিপক্ষে অংশগ্রহণ করে এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও বিতর্কের পক্ষে অংশগ্রহণ করে নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কলেজ পর্যায়ে বিতর্কের পক্ষে নাচোল সরকারী কলেজের শিক্ষার্থী ও বিপক্ষে নাচোল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করে। বিচারকদের চুড়ান্ত ফলাফলে মাধ্যমিক পর্যায়ে বিতর্কের বিপক্ষ দল এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয় ও শ্রেষ্ঠ বক্তা মুনতাহিনা মৌমি নির্বাচিত হয়। অপরদিকে কলেজ পর্যায়ে নাচোল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থরা বিজয়ী হয় ও শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিপক্ষ দলের মৃদুল হাসান। শেষে বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল খুরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কমিটির সহ-সভাপতি ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহুদ্দীন, সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হক, উপজেলা আইসিটি অফিসার সোহেল রানা ও নাচোল থানার এসআই আবুল কালাম আজাদ।
আরও পড়ুন:























