ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালন

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৬১ বার পঠিত

‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫।
রোববার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
শিবগঞ্জের ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সিভিল সার্জন মোঃ এ কে এম সাহাব উদ্দিন, জেলা মৎস অফিসার মোঃ মাহবুবুর ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ কবীর উদ্দীন আহমেদ এবং খামারিদের মধ্যে বক্তব্য দেন জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মুনজের আলম মানিক।
বক্তারা বলেন, দুধ মানুষের পুষ্টির অন্যতম উৎস। গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ ও দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজকরা জানান, সুস্থ প্রজন্ম গঠনে দৈনিক দুধপান অভ্যাসে পরিণত করতে হবে, আর এ লক্ষ্যেই সচেতনতামূলক এ আয়োজন করা হয়েছে।
দুগ্ধপানকে উৎসাহিত করতে এমন আয়োজন প্রতি বছর জেলা পর্যায়ে হওয়া দরকার বলে মনে করেন খামারিরা।
পরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
আরও পড়ুন:























