ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আকতার হোসেন, সাভার:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৩২ বার পঠিত

সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে । উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ ভবনসহ সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে সাভার উপজেলা পরিষদের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ এবং ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন। কুচকাওয়াজে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় ও ডিসপ্লে প্রদর্শনীতে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।
এদিকে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিজয় মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এছাড়া সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:




















