ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
নিখোঁজ কিশোর নুরশেদ ৫ দিন পর উদ্ধার,গ্রেফতার তিন অপহারক

কক্সবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৪০ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ৫দিন পর কিশোর মো. নুরশেদ (১৪) কে কক্সবাজার সদর এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক।থানা সূত্রে জানা গেছে, নুরশেদ নিখোঁজের ঘটনায় দায়ের হওয়া মামলা নং–৪০/৬৩৭’এর এজাহারনামীয় ৩ আসামিকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গত শুক্রবার গভীর রাতে কক্সবাজার সদর এলাকা থেকে ভিকটিম নুরশেদকে উদ্ধার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মাঠ পর্যায়ের তৎপরতাতেই কিশোর নুরশেদের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয়রা মনে করছেন, এ উদ্ধার অভিযান উখিয়া থানা পুলিশের দক্ষতা, আন্তরিকতা ও প্রযুক্তি ব্যবহারের সফলতার একটি উজ্জ্বল উদাহরণ।নিখোঁজ কিশোরকে উদ্ধার করায় ভিকটিমের পরিবার উখিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
কক্সবাজার প্রতিনিধি





















