ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে এক গ্লাস মিস্ত্রী

আকতার হোসেন, সাভার
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৩৭ বার পঠিত
 ঢাকার সাভারে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে এক গ্লাস মিস্ত্রী।
এঘটনায় তার অবস্থা আশঙ্কাজনক জনক বলে জানিয়েছে চিকিৎসকরা। ঘটনার পর থেকে ওই ভবনের মুল ফটকে তালা ঝুলিয়ে সবাই গা ঢাকা দিয়েছেন।
রবিবার(১৬নভেম্বর) বিকেলে সাভারের  হেমায়েতপুর সিংগাইর সড়কের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন আট তলা ভবনের চার তলায় গ্লাসফিটিংএর কাজ করছিলেন গ্লাস মিস্ত্রি নাহিদ (২২)। এসময় ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের ৩৩০০০ হাজার কেভি ভোল্টের তারে জড়িয়ে পড়েন মিস্ত্রি নাহিদ পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করে। এঘটনার পর থেকে ওই ভবনের মুল ফটকে তালা ঝুলিয়ে সবাই গা ঢাকা দিয়েছেন। স্থানীয়রা জানান, নিরাপত্তা বেষ্টনী ছাড়ায় ঐ ভবনে কাজ করছিলেন গ্লাস মিস্ত্রী। এবিষয়ে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ওই গ্লাস মিস্ত্রির শরীরের অনেকটাই ঝলসে গেছে তাই তার অবস্থা আশঙ্কাজনক। এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে এক গ্লাস মিস্ত্রী

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫