ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নীলফামারীর রাজপথে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

রানা আহমেদ, (নীলফামারী)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ৯৭ বার পঠিত
তুহিন ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, অবিলম্বে তুহিন ভাইয়ের মুক্তি চাই দিতে হবে, নানান স্লোগানে স্লোগানে মুখরিত নীলফামারীর রাজপথ দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি।
আজ ৬ই মে মঙ্গলবার সকাল থেকে  জেলা যুবদল, জেলা ছাত্রদল, মহিলা দল, সদর উপজেলা জাসাস, জেলা কৃষকদল, জেলা মৎস্যজীবী দল নিজ ব্যানারে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে, জেলা বিএনপির মিছিলে যোগদান করে। মিছিলটি  নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু সোয়েম, বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর সভাপতি মাহবুব উর রহমান স্মারকলিপি প্রদান শেষে আবারও মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা সভাপতি আ খ  ম আলমগীর সরকার এর সভাপতিত্বে ও জহুরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সিনিয়র  সহ-সভাপতি সোহেল পারভেজ, সহসভাপতি মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেফাউল আলম সেপু, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার , পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী,  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আজম, জেলা  মৎস্যজীবী দলের সভাপতি আজিজুল ইসলাম, সদর জাসাস এর সভাপতি আওরঙ্গজেব সুজন। জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান নিশান।
পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান তার বক্তব্য বলেন, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে তিনি দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন এবং দেশে ফিরে বীরের বেশে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেছেন এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। অবিলম্বে নিঃশর্তে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে মুক্তি দিতে বর্তমান সরকার কে আহবান জানান। বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক শামিম শাহ তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদ-দৌলা , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নিঃশর্ত মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তি না দিলে সমগ্র রংপুর বিভাগ অচল করে দেয়া হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নীলফামারীর রাজপথে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫